সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাজীপুরে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানা শ্রমিকদের বিক্ষোভ 

গাজীপুরে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানা শ্রমিকদের বিক্ষোভ 

 

নিজস্ব প্রতিবেদক, প্রজন্ম-২১

গাজীপুরের কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে

কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার সকাল সাড়ে ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে অবস্থিত কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানার শ্রমিকরা মূল

ফটকের সামনে এ বিক্ষোভ শুরু করেন।

 

পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে শ্রমিকরা

কাজে যোগ না কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করার পরও কোন সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকরা

বিক্ষুব্ধ হয়ে উঠেন।

শ্রমিকদের দাবীসমূহ হলোঃ

সকল শ্রমিকের বেতন ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। মেডিকেল ছুটি পাশ করালে হাজিরা বোনাস থাকতে হবে। মেডিকেল ছুটি কোনো অফিসের স্যার পাশ করাতে পারবে না,মেডিকেল ছুটি মেডিকেল ডাক্তার দ্বারা

পাশ করাবে। মেডিকেলে সব ধরনের ঔষধ থাকতে হবে। নাইট বিল মিনিমাম ১৫০ টাকা দিতে হবে। বাৎসরিক ছুটির টাকা জানুয়ারি মাসে দিতে হবে। শ্রমিকের নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন আনার অনুমতি দিতে হবে। যারা রিজাইন দিবে তাদের রিজজাইনের টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করিতে হইবে। বিনা কারণে কোন শ্রমিককে বাহির করা যাবে না। যদি কোন কারণে শ্রমিককে বাহির করা হয়? তাহলে রানিং মাসের বেতন এবং তিন মাস ১৩ দিনের বেতনসহ রিজাইনের টাকা বুঝিয়ে দিতে হবে।

 

এ বিষয়ে জানতে কারখার প্রশাসনিক কর্মকর্তা

আরঙ্গ জেব খান বলেন,গত মাসের বেতন ১৬ তারিখ দুপুর

১২ টার মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য যে দাবি

দাওয়া আছে তা পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।

 

গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম জামান বলেন,শ্রমিকরা

৯ দফা দাবিতে কারখানার মূল ফটকের সামনে

বিক্ষোভ শুরু করেন। তিনি বলেন,কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;