সর্বশেষ :
Home / সারাদেশ / বিএনপি’র ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা- খোন্দকার আকবর হোসেন বাবলু 

বিএনপি’র ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা- খোন্দকার আকবর হোসেন বাবলু 

 

দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কলিয়া পাবলিক উচ্চ মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা একটি যুগোপযোগী ও জনগণের প্রত্যাশার দলিল।”

 

তিনি আরও বলেন, “এই ৩১ দফার মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে জনগণের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়— বিএনপির এই রূপরেখা সেই পরিবর্তনেরই দিকনির্দেশনা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

 

উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা জুড়ে দলীয় পতাকা, স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো এলাকা।

 

 

উপজেলা কলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এ্যাড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম কুন্টু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম,ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন,শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক,জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ,দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি কে.এম চানমিয়া মাস্টার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম,চকমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী,বিএনপি নেতা এ্যাড. সেলিম দেওয়ান,জেলা কৃষক দলের সদস্য মো.লিটন হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন সৈকত,কলিয়া ইউনিয়ন বিএনপি নেতা এ্যাড. জাহাঙ্গীর আলম, জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক,যুবদল নেতা মো. কামাল হোসেন,বিএনপি নেতা হিমোন খান,শ্রমিকদল নেতা বদিয়ার রহমান, উপজেলা শহীদ জিয়া প্রজম্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!