নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বিজ্ঞ আদালতের আদেশকে তোয়াক্কা না করে ফসলী জমির ধান কেটে নেয় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায় নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার কেসবা মৌজাস্থ প্রয়াত শাহাবুদ্দিনের প্রথম পুত্র মোঃ ইলিয়াস হোসেন প্রার্থী হইয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালত, নীলফামারীতে গত ১৬ /৯/২০২৫ইং তারিখে এম আর ৫২৭ নং মোকদ্দমা আনায়ন করিলে মাননীয় আদালত কিশোরগঞ্জ থানা ওসিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। থানা কর্তৃপক্ষ গত ১৭/৯/ ২০২৫ ইং তারিখে প্রতিপক্ষগণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করিলে প্রতিপক্ষ গণ ক্ষিপ্ত হইয়া বিজ্ঞ আদালতের আদেশ অ-মান্য করিয়া মোঃ ইলিয়াস হোসেনের রোপনকৃত ধান গত ১৯/ ৯ /২০২৫ইং তারিখে কিছু ভাড়াটিয়া লোক লইয়া আসিয়া দেশীয় অস্ত্রশস্ত্র সহ ভয় ভীতি দেখিয়া ফসলী জমির ধান কাটিয়া লইয়া যায় দুর্বৃত্তরা।
projonmo21.com Popular bangla online newsportal