জসীমউদ্দীন ইতি ঠাকুুরগাঁও প্রতিনিধি সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রনয়ণের দাবিতে সাংবাদিক সন্মেলন অনুস্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়ন ( টিজিইউজে) এর আয়োজনে শনিবার বৈকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু।৷ বক্তব্য রাখেন প্রধান অতিথি সালেকুজ্জামান সালেক সভাপতি রংপুর সাংবাদিক ইউনিয়ন – আরপিইউজেন, সরকার মাজারুল মান্নান সাধারণ সম্পাদক রংপুর সাংবাদিক ইউনিয়ন – আরপিইউজে, জেলার নির্যাতিত নিপীড়িত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ও অনান্য সাংবাদিক প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলার বেশ কিছু পেশাদার সাংবাদিক উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal