সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলতি বছর এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ পেয়েছে। কলেজটি থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫০ জন শিক্ষার্থী। এরা সবাই বিজ্ঞান বিভাগের।

কলেজ সূত্র জানায়, চলতি বছর কলেজের ৫৯ তম ব্যাচের ৫০ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বরাবরের মত এবারও শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ৪৪ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষায় কলেজের এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এস. এম ফয়সল পিএসসি জানান, ‘শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;