সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই

মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অটোরিকশা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অটোরিকশা চালক ফিরোজ মিয়া।

 

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল (পুরাতন ) সড়কের পোষ্টকামুরী ব্রীজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ফিরোজ মিয়া বলেন, পৌর এলাকার কুতুববাজার থেকে একজন যাত্রী নিয়ে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পোষ্টকামুরী ব্রীজ এলাকায় পৌছলে একটি সাদা প্রাইভেটকার থেকে ৩জন লোক নেমে রিকশার গতিরোধ করে। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে ওয়্যারলেস ও অপরজনের হাতে হ্যান্ডকাফ ছিলো। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে ও রিক্সার যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাদের গাড়িতে উঠায়। গাড়িতে উঠানোর পর তাদের একজন আমার অটোরিকশা নিয়ে নেয়। গাড়ির ভেতর তারা আমাকে মারধর করে আমার মোবাইল, নগদ ১০০ টাকা ছিনিয়ে নেয়। গাড়ি প্রায় ৩-৪ কিলোমিটার চলার পর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। তিনি আরো বলেন আমার রিকশার যাত্রীও ছিনতাইকারী দলের একজন। কারন সে গাড়িতেই রয়ে গেছে।

 

মির্জাপুর থানার ডিউটি অফিসারের দায়িত্ব্পালনকারী সহকারি উপ পরিদর্শক (এএসআই) মো. শহিদুল লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি ওসি মহোদয়ের নির্দেশনায় খোজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপা নেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;