সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে মহাসড়কের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ

মির্জাপুরে মহাসড়কের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে মহাসড়কে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। । বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) দেওহাটাতে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোবারক হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সহিনুর রহমান খান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার আহবায়ক খন্দকার মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়া ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ গণ্যমান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। সারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উদ্ধারকৃত বনের জায়গা এবং গুরুত্বপূর্ণ স্থানে এ পর্যন্ত প্রায় ১২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) দেওহাটা থেকে পোষ্টকামুরী চরপাড়া পর্যন্ত কৃষ্ণচুড়া, জারুল ও সোনালু গাছের ৬০০ চারা রোপণ করা হবে। পরবর্তীতে ইউনিয়ন পর্য়ায়েও বিভিন্ন গাছের চারা রোপণ করা হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;