সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে সাত মোটরসাইকেল চালককে জরিমানা

মির্জাপুরে সাত মোটরসাইকেল চালককে জরিমানা

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশে যত্রতত্র ও উচ্চ হর্ন বাজিয়ে মোটরসাইকল চালানোর অপরাধে সাত মোটরসাইকেল চালককে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ গেইটের সামনে অভিযান করে এই দন্ত দেন ভ্রা¤্রমান আদারতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দুল্যা মনসুর গ্রামের তারেক আহমেদ শুভ (২২) ১হাজার,, বুধিরপাড়া গ্রামের সুজন মিয়া (৩২) ৫০০, মির্জাপুর গ্রামের সুজন সরকার (২৫) ২ হাজার, মির্জাপুর বাজারের আপন (২২) ৫০০,হিলড়া গ্রামের শাকিল (৩২) ২ হাজার, রানাশাল গ্রামের রাহাত শিকদার (৩৫) ৫০০ এবং ধামরাইয়ের সাইদপাড়ার আ. রহিম (২৫) ১ হাজার টাকা।

জানা যায়, এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশপাশের রাস্তায় যত্রতত্র ও উচ্চ হর্ন বাজিয়ে মোটরসাইকেল চলাচল অব্যাহত আছে। খবর পেয়ে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ গেইটের সামনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬,৭২ ,৯২ ধারায় সাত মোটরসাইকেল চালককে ৭ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদারতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;