কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রতি ঘরে ঘরে যখন সকলে মৌসুমী ফলের স্বাদ আস্বাদনে ব্যস্ত তখন দুস্থ ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীরা এর থেকে বঞ্চিত থাকে। মাদ্রাসা কর্তৃপক্ষ যখন অর্থাভাবে ছাত্রদের বাহারী ফল খাওয়াতে পারেন না ঠিক তখনই সহযোগিতার হাত বাড়িয়ে দেন গাজীপুর কালীগঞ্জের কালীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সদস্য কাউসার আহমেদ কাজল।
গতকাল সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার ২টি হাফিজিয়া মাদরাসার প্রায় ১’শ হাফেজ ছাত্রের মাঝে মৌসুমি ফল হিসেবে তিনি আম ও আনারস বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের কালীগঞ্জ উপজেলার আমীর মাওলানা রুহুল আমীন গাজীপুরী, কালীগঞ্জ পৌর ১নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিঃ সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, পৌর ১নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ মসজিদের মুসল্লিবৃন্দ।
কাউসার আহমেদ কাজল বলেন, কোরআনের পাখি হিসেবে পরিচিত আমাদের হাফেজ ছাত্ররা বড় হয়ে ইসলামের সেবা করবে। তাদের বুকে কোরআনকে জমা রেখে তারা তার হেফাজত করবে। আমরা ঘরে সুমিষ্ট খাবার খাবো আর আল্লাহর মেহমানরা তা থেকে বঞ্চিত হবে এটা হতে পারেনা। তিনি আরো বলেন, আমাদেরকে সর্বদা তাদের পাশে থেকে তাদের পুর্ণাঙ্গ চাহিদা পূরণ করে যেতে হবে।
এছাড়াও তিনি অসহায় হাফেজ ছাত্রদের পাশে সমাজের বিত্তবাণদের এগিয়ে আসার আহবান জানান।
projonmo21.com Popular bangla online newsportal