
আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে উত্তর পাড়া আব্দুল মজিদ সরকারি বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঘিওর উত্তর পাড়া আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আসমা সুলতানা নাসরীন, উপজেলা নির্বাহী অফিসার,ঘিওর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ নায়েব আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,ঘিওর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী মোঃ মহসিন। এছাড়াও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে পরিবেশিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal