
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের টেক মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী নাজমুল হাই মামুন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান। খেলায় পৃষ্ঠপোষক ছিলেন যুবনেতা মো.শরিফ হোসেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal