নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ বৃহস্পতিবার বিকেলে হাবিবুর রহমান (৬২) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিও মৃত্যু হয়েছে। নিহত কয়েদি হলো, শেরপুর জেলার শ্রীবদর্ী থানার উত্তর সাত কাকরা গ্রামের আকিম উদ্দিনের ছেলে। দুপুরের দিকে এ কয়েদির বুকে ব্যথা অনুভব করলে প্রথমে কারাগারের নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হয়। সেখানে এ কয়েদির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক হাবিবুর রহমানের পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্রীবর্দী থানার মামলা নং
১৫(০৪)০৯ ফৌজদারী আপিল নং-৬৬২৯/১১ -দ্রুত বিচার ০৪/১১ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগাওে কারাভোগ করছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১, এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal