সর্বশেষ :
Home / লিড নিউজ / কালিয়াকৈরে ট্রেনে কাটা পরে তরুণীর মৃত্যু

কালিয়াকৈরে ট্রেনে কাটা পরে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় সোমবার বিকেলে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক তরুণীর (১৯) মৃত্যু হয়েছে। নিহত তরুণীর পড়ণে গোপালী রঙের ছাপা কামিজ ও হলুদ রঙের সেলুয়ার পড়া ছিল। ট্রেনে কাটা পড়ে নিহত তরুণীর পা ও শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিছন্ন হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও হাইটেক পার্ক রেলষ্টেশন কর্তৃপক্ষ জানান, জয়দেবপুর যমুনা সেতু রেল পথের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্টেশনের পশ্চিম পাশে গোয়ালবাথান নামক স্থানে অজ্ঞাত নামা ওই তরুণী কানে হেডফোন লাগিয়ে রেল দিয়ে হেটে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন পিছন থেকে ধাক্কা দেয়। এসময় তরুণীর একটি পা, শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিছন্ন হয়ে পড়ে। এসময় তরুণীর অবশিষ্ট দেহ রেলপথের স্লিপারের মাঝে আটকে গেলে উভয় পাশের ট্রেন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। ঘটনাস্থলের দুই পাশে দুইটি ট্রেন এসে অপেক্ষা করতে থাকে। বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্টেশন কর্তৃপক্ষের লোকজন গিয়ে নিহতের লাশ সরিয়ে নিলে আবার ট্রেন চলাচল শুরু হয়।

 

বঙ্গবন্ধু হাইকেট পার্ক রেলষ্টেশন মাষ্টার হায়দার আলী জানান, ট্রেনের চালক বার বার হর্ণ দিলেও তরুণী রেল পথ থেকে সরে যায়নি। ধারনা করা হচ্ছে যে, নিহত তরুণী দুই কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ছবি ধারণ করছিল। নিহতের লাশ উদ্ধারের জন্য গাজীপুর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। (শব্দ ১৮০)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!