সর্বশেষ :
Home / লিড নিউজ / দিন দুপুরে কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি

দিন দুপুরে কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি

 

পুনম শাহরীয়ার ঋতু ,গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ড কালামপুর এলাকায় বৈশাখী ষ্টুডিও সহ বিকাশের দোকান থেকে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার সময় এ চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী ও দোকান ব্যাবসায়ীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার কালামপুর বাজার (এপেক্স সংলগ্ন) বৈশাখী স্টুডিও দোকান থেকে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। দুপুরের খাবারের জন্য বাহিরে গেলে ওত পেতে থাকা একদল চোর দোকান ঘরের চালের টিন কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ বিকাশ এর মোবাইল ফোন সহ আনুমানিক ২লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

বৈশাখী স্টুডিওর মালিক মোঃ সোহেল রানা জানান ,দুপুরে খাবারের সময় বাড়িতে গেলে এ সময়ের মধ্যে আমার দোকানের ঘরের চালের টিন কেটে নগদ আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

 

কালিয়াকৈর থানার এসআই রকিবুল ইসলাম জানান, চুরি হওয়ার বিষয়টি আমি ফোন কলের মাধ্যমে জানতে পেরেছি এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি তবে ঘটনাস্থলে যেয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!