সর্বশেষ :
;
Home / সারাদেশ / মধ্যস্থতাভোগীদের নির্ভরতা কমিয়ে দেয় সমবায়…. রুহুল কবির রিজভী

মধ্যস্থতাভোগীদের নির্ভরতা কমিয়ে দেয় সমবায়…. রুহুল কবির রিজভী

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে বিরাট দাবি রাখে সমবায়। মধ্যস্থতাভোগীদের নির্ভরতা কমিয়ে দেয় এই সমবায়। পাশাপাশি অর্থনীতির মন্দার অবসান ঘটায়। ইংল্যান্ড থেকে এরই যাত্রা শুরু হয়ে এই যাত্রা এখনোও অব্যাহত রয়েছে। আগে উন্নয়ন ছিল গ্রামে ব্রিটিশরা এসে সেই উন্নয়নের বাধাগ্রস্ত করে। গতকাল রোববার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার রিজভী বলেন, সমবায় সমিতি নিজেদের সঞ্চয় ও আমানতের মাধ্যমে মূলধন গঠন করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এখানে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা লাগে না। এখানে লাগে মানুষের সদ্বিচ্ছা এবং আন্তরিকতা। অর্থনৈতিক ও সামাজিকতার স্বার্থে কিছুৃ মানুষ একত্রে এই সমবায়ের কাজ শুরু করেন।

তিনি আরোও বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে কৃষিভিত্তিক, সামাজিক ও অর্থনীতির বিস্তার ঘটানো সম্ভব। বর্তমান সরকার বিশ^াস করেন সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামের প্রান্তিক সমবায়ীদের উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে নাগরী কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়া, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামান্না তাবাসসুম, কালব এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সমবায়ী আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান নায়েবুর রহমান মাসুদ, নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল ডেনিস রোজারিও, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি সানজিতা রোজারিও প্রমুখ।

পরে ৫টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ৩ জন শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ সমিতিগুলো হলো নাগরী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, চুয়ারিয়াখোলা নব জাগরণ কো-অপারেটিভ ক্রেডিট ও চুয়ারিয়াখোলা উত্তর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

উপজেলা পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ সমবায়ী মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান পলাশ হিউবার্ট, বাঙ্গাল হাওলা আশার আলো বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. লোকমান হোসেন ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নায়েবুর রহমান মাসুদ।

এর আগে বিভিন্ন সমিতির সদস্য নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি কালব চত্বরে অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;