সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুরে মাদকসহ গ্রেফতার-৪

গাজীপুরে মাদকসহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে মাদকসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ| পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে|

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আন্দারমানিক এলাকার মৃত আব্দুল শেখের ছেলে আছাদুল(২২), রাখালিয়া চালা এলাকার মৃত সিরাজের আলীর ছেলে আসাদ ইসলাম(২৬),চান্দরা এলাকার বেলাল দেওয়ানের ছেলে উজ্জল হোসেন(৩০) ও মৃত রহমত উল্লার ছেলে রতন মিয়া(২৫)|

পুলিশ সূত্র জানায় সরকার ঘোষিত মাদককে জিরো টরারেন্স এর আওতায় নিয়মিত পুলিশ অভিযান অব্যহত রয়েছে| পুলিশ শুক্রবার রাতে উপজেলার আন্দারমানিকম রাখালিয়াচালা ও চান্দরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ৪জনকে গ্রেফতার করে| এসময় তাদের কাছ থেকে ৬২ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম হেরোইন, ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫শ টাকা উদ্ধার করে পুলিশ| পরে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়|

 

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় মাদকসহ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে| মাদক দমনে অভিযান সব সময় অব্যহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!