সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুরে মাদক, নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার

গাজীপুরে মাদক, নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকা সহ তিন মাদক বেচাকেনার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ|
বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে| এসময় তাদের কাছ থেকে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট,৮০ পিচ ট্রাপেন্ডা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়| পরে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ|

গ্রেফতারকৃতরা হলো বি বাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঝুলাইপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম এর ছেলে বাবুল মিয়া (৩৫), চন্দ্রা মোল্লা পাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে আশরাফুল (২৫) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কামাল হোসেনর ছেলে জূয়েল মিয়া(২৮)|
পুলিশ সুত্র জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছে| এদিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে দুইজন ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে একজসহ তিন জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়|

কালিয়াকৈ থানার ওসি সহিদুল ইসলাম জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ অভিযান সব সময় অব্যাহত রয়েছে| এরি ধারাবাহিকতায় বুধবার রাতে তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!