সর্বশেষ :
Home / সারাদেশ / পিআর পদ্ধতির ফয়সালা হতে হবে সংসদে (আমীর খসরু মাহমুদ চৌধুরী)

পিআর পদ্ধতির ফয়সালা হতে হবে সংসদে (আমীর খসরু মাহমুদ চৌধুরী)

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতি যে কেউ চাইতে পারে, এটা তাদের ব্যাপর। যে উদ্দেশ্য নিয়ে সকলে মিলে ঐক্যমতে পৌছেছি তার বাইরে গিয়ে কেউ যদি কোন দাবী করে তা তদের নিজস্ব ব্যাপার। পিআর পদ্ধতি পেতে জনগণের ম্যন্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে এবং সংসদে গিয়ে এর ফয়সালা করতে হবে।

তিনি বুধবার সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

সন্ধা সোয়া ছয়টায় তিনি কুমুদিনী হাসপাতালে এসে পৌছান। এরপর তিনি বজরা যোগে লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপে যান। সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। সেখানে তিনি বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পৌছে দেন।

এসময় তার সঙ্গে ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহসাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ বাচাতে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি করতে আগামী নির্বাচনের বিকল্প নাই। দেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে একটি নির্বাচনের। বর্তমানে দেশে অনির্বাচিত সরকার রয়েছে। নির্বাচিত ও অনির্বাচিত সরকারের কাজের মধ্যে অনেক তফাত রয়েছে।

তিনি বলেন,আগমী নির্বাচনে জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তবে আমাদের অনেক কর্মযজ্ঞ রয়েছে। বেকারত্ব দুর করন, নতুন কর্মসংস্থান সৃষ্টি। ১৮ মাসে অন্তত এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ আমাদের রয়েছে।

তিনি আরো বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিএনপিরই প্রস্তাব। আট বছর আগে দলের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। তিন বছর আগে বিএনপির পক্ষ থেকে ঘোষিত ৩১ দফার মধ্যেও তা সংযোজন করা হয়ে।

এদিকে ব্রীটিশ হাইকমিশনার সারা কুক, অন্তর্বর্তী সরকারের মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, মহিলা শিশু ও সমাজ কল্যান উপদেষ্টা শারমিন এস মুরশিদ, শিল্প গৃহায়ন ও গণপুর্ত উপদেষ্টা আদিলুর রহমান বিকেলে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, সংখ্যাগুরু- সংখ্যালগু শব্দটাই রাজনৈতিক। ঐক্যের বিপরীতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করা হয় বলে

উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, গত বছর আমরা যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফল হয়েছি। এবছর আহরণ কম হওয়ার কারন হচ্ছে নদীতে নাব্যতা সংকট ও অবৈধ কারেন্ট জাল এবং চায়না জালের ব্যবহার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!