নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান হর্তকীতলা এলাকা থেকে শনিবার রাতে ২ কেজি ৮ গ্রাম গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ শাপলা আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।পরে গ্রেফতারকৃত ওই নারীকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।
গ্রেফতারকৃত ওই নারী হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার গোরাচরা গ্রামের মৃত ফজলুর রহমানের মেয়ে।ও হর্তকীতলা এলাকার রুবেল হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্র জানায় শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ওই নারী গোয়ালবাথান এলাকায় মাদক বেচাকেনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।এসময় তার কাছ থেকে প্রায় তিন কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।
পরে রোববার দুপুরে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন ওই নারীকে মাদকসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal