মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে নিজেকে বিএনপির মনোনয়নপ্রত্যার্শী ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার রাতে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ইঞ্জিনিয়ার আব্দুস সালামের গ্রামের বাড়ি উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামে।
নিজেকে স্বচ্ছ ও ক্লিন ইমেজের একজন পেশাজীবী নেতা দাবি করে তিনি বলেন, ছাত্র রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু। যখন ছাত্রদল প্রতিষ্ঠা হয় তখন থেকেই ছাত্রদলের সাথে জড়িত হয়েছে। ছাত্রদলের প্রার্থী হিসেবেই ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস নির্বাচিত হই। পরে চাকরি জীবন শেষ করে ব্যবসা শুরু করি এবং মুল ধারার রাজনীতিতে প্রবেশ করি। তারপর থেকে থেমে নেই। চাকরি জীবনেও বিএনপি সমর্থিত পেশাজীবী সংঘঠনের অনেক দায়িত্ব পালন করেছি। ব্যবসার কাজে দেশের বাইরে অবস্থান করলেও সেখান থেকেই দরের কাজ করেছি। বিএনপির দুঃসময়ে তিনি বহির্বিশ্ব থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন বলে তিনি জানান। তার সঙ্গে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে এ নেতা বলেন, “বিগত দিনে দেশের বাইরে থেকে বিএনপির রাজনীতির আন্দোলন-সংগ্রামে যে কয়েকজন নেতা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। যে কারণে প্রবাসী নেতা হিসেবে তাকে দল অবশ্যই মূল্যায়ন করবে বলে তিনি বিশ্বাস করেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফাসহ রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড নিয়ে তিনি মাঠে থাকবেন।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায়ন এসময় উপস্থিত ছিলেন- মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, শামসুল ইসলাম সহিদ, জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, মো. এরশাদ মিঞা, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ শিলা আক্তার, সদস্য জুবায়ের হোসেন, ছানোয়ার হোসেন, সাংবাদিক নাইম খান রাব্বি প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal