আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠেছে দৌলতপুর উপজেলা। আজ রবিবার(১৭ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে মানিকগঞ্জ পৌরসভাকে ২-১ গোলে হারায় দৌলতপুর উপজেলা।
মানিকগঞ্জ পৌরসভার বিপক্ষে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল দৌলতপুর উপজেলা। ৩১ মিনিটে মিয়াদের গোলে এগিয়ে যায় দৌলতপুর উপজেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) দৌলতপুর উপজেলার হয়ে আক্কাস ব্যবধান বাড়ান। ৫২ মিনিটে মানিকগঞ্জ পৌরসভার জেমি গোল ব্যবধান কমিয়ে আনেন। বাকি সময়ে দৌলতপুর উপজেলার রক্ষণে আর চির ধরাতে পারেনি মানিকগঞ্জ পৌরসভা।
বিজয় অর্জন করায় দৌলতপুর উপজেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন। তিনি নিজে মাঠে বসে নিজ দলের খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে থাকেন।
projonmo21.com Popular bangla online newsportal