হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী, প্রতিনিধি
অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়।
সোমবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন সহ মৎস্য চাষীদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এ বি এম সারোয়ার রাব্বি,
উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রানী সম্পদ কর্মকর্তা সুমী বেগম, কৃষি অফিসার মিজানুর রহমান, গন অধিকার পরিষদের সমন্বয়ক মোহামাইনুর রহমান সানা,মৎস্য চাষী ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মশিউর রহমান, মাহফুজুর রহমান,প্রমুখ।
এর আগে একটি মিছিল উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal