জলঢাকা নীলফামারী প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত সকলের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজ্জাকিন, সহকারি কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কমরুজ্জামান সহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ।
এসময় পৌর এলাকার মহিতুর চৌধুরীর মেয়ে বিমান দূর্ঘটনায ২০ শিক্ষার্থীর জীবন বাচনো শিক্ষিকা নিহত মাহরিন চৌধুরী সহ সকল নিহতদের জন্য মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত রোগ মুক্তির জন্য মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম মাওলানা জাফর ইকবাল।
projonmo21.com Popular bangla online newsportal