মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একইসাথে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এ সাজা দেন।
সোমবার দুপুরে উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের ওয়াজেদ মিয়ার ভিটা থেকে তাদের আটক করা হয়। দন্ড প্রাপ্তরা হলেন পোষ্টকামুরী গ্রামের হানিফ মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও দেওহাটা গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৪৫)।
জানা গেছে, পোষ্টকামুরী গ্রামের ওয়াজেদ মিয়ার ভিটায় মাদক সেবীরা বসে মাদক সেবন করে থাকে। খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান ওই ভিটায় অভিযান চালান। এসময় হিরোইন সেবনরত অবস্থায় তাদের দুজনকে পাওয়া যায়। পরে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদন্ড ও ১মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal