আব্দুল আল মামুন (মানিকগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. আকবর হোসেন বাবলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে গ্রাম-গঞ্জে,হাট বাজারে,মতবিনিময় সভায় লিফলেট বিতরন ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে মানিকগঞ্জে শিবালয় আরিচা ঘাট এলাকায় বিএনপির, যুবদল, অঙ্গসংঠনের উদ্যোগে প্রচারনা সভা ও লিফলেট বিতরনে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আকবর হোসেন বাবলু বলেন,যাদের বিগত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগে আতাত করে সুবিধা ভোগ করেছেন দেশ-বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা এখন মাথাচাড়া দিয়ে উঠছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে । কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে ষড়যন্ত্র করছে ।
তিনি আরো বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠিী এখনোও ষড়যন্ত্র করছে নেতাকমীদের ঐক্যবদ্ধ থাকাতে হবে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের ৩১ দফা নিয়ে আগামী নির্বাচনের জন্য গ্রাম-গঞ্জে ধানের শীষে ভোট চাইতে ঝাপিয়ে পড়তে হবে । আমার পিতা খন্দকার দেলোয়ার হোসেন আপনাদের ভোটে পাঁচবার এমপি নির্বাচন হয়েছিলেন। তাকে আপনারা যে আপনাদের অন্তরস্থান থেকে ভালবাসতেন তা আমি প্রতিটি জায়গায় উপলব্ধি করছি। আপনাদের দোয়ায় আমি যদি বিএনপির মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারি তাহলে পশ্চিম মানিকগঞ্জকে যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য আমার যা যা করার আমি তাই করব।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।
এসময় আরও উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুর রহমান, শিবালয় উপজেলা বিএনপি নেতা পলাশ হোসেন, শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু খালিদ ডন, শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী, শিবালয় উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, ঢাকা মহানগর (উত্তর) কৃষক দলের সদস্য সেলিম মিঞা, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাচ্চু প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal