সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন সহ ক্রীড়া সামগ্রী বিতরণ  করেন ইউএনও 

জলঢাকায় উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন সহ ক্রীড়া সামগ্রী বিতরণ  করেন ইউএনও 

 

 

নীলফামারী জেলা  প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন সহ ক্রীড়া সামগ্রী বিতরণ  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

 

বুধবার দুপুরে জলঢাকা পৌরসভা এবং কৈমারি ইউনিয়নের অন্তর্গত ২০২৪-২৫ অর্থবছরের টি আর, কাবিখা এবং কাবিটার কাজ পরিদর্শন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলমান পরীক্ষা এবং পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

 

এসময় তিনি পাঠদানে আরো যত্নশীল হতে শিক্ষার্থীদের আহবান জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষার্থীদের অনুপস্থিতি রোধে  প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা প্রদান করেন।

 

পরে তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;