সর্বশেষ :
;
Home / সারাদেশ / দৌলতপুরে দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ

দৌলতপুরে দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ

 

 

 

আব্দুল আল মামুন,(মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

দৌলতপুর উপজেলা পরিষদের আওতায় এডিপির অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে দুই লক্ষ টাকার টিউবওয়েল হতদরিদ্র জনগণের মাঝে বিতরণ করা হয়েছে।

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার (২৬ জুন) বৃহস্পতিবার সকালে চরকাটারী ও কলিয়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল ও পাইপ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন উপস্থিত থেকে দরিদ্র ২০টি পরিবারের মাঝে টিউবওয়েল গুলো বিতরণ করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহাসিনউল হাসান, ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;