সর্বশেষ :
;
Home / সারাদেশ / দৌলতপুর মতিলাল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি নাইম সম্পাদক ইসতিশাক

দৌলতপুর মতিলাল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি নাইম সম্পাদক ইসতিশাক

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

 

 

দৌলতপুর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মতিলাল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল।

 

কমিটিতে কায়ছার নাইম সভাপতি এবং ইশতিয়াক হোসেন রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

 

মঙ্গলবার (২৪ জুন) রাতে বিকালে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুর রহমান খান সজিবের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের আগামী ২১ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়।

 

 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মিজানুর রহমান, সহসভাপতি রাকিব হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে কাওছার আহমেদ উদয়,যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাফিন,সাংগঠনিক সম্পাদক মো. সুজন রানা ও দপ্তর সম্পাদক করা হয় জনি মোল্লাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;