সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ইউপি সদস্যের সংবাদ সন্মেলন 

জলঢাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ইউপি সদস্যের সংবাদ সন্মেলন 

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ইউপি সদস্যের সংবাদ সন্মেলন।

 

বুধবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য রশিদুল ইসলামের ব্যাক্তিগত কার্যালয় তালুক শৌলমারীতে আয়োজিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের উপর হেলমেট বাহিনীর হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদের ৩ সদস্য সহ বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শৌলমারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য  রশিদুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন চেয়ারম্যান নুরুজ্জামান জামান ঈদুল আজহা উপলক্ষে গরীব মানুষের মাঝে বিতরনের জন্য সরকার কতৃক বরাদ্দ কৃত চালের স্লিপ গত ২৬ মে আমাদের ৩ সদস্য কে প্রদান না করে আমাদের লাঞ্চিত করে আমাদের সহ বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। তিনি আরও বলেন চেয়ারম্যান নুরুজ্জামান জামান পরিকল্পিত ভাবে ১৬ জুন পরিষদের কার্যালয়ে থাকা অবস্থায় হেলমেট বাহিনী কর্তৃক পরিষদ ভাংচুর ও তার উপর হামলার ঘটনা সাজিয়ে  আবারও আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা সহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। অন্যথায় আমরা জনগণকে সাথে নিয়ে বৃহত আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন শৌলমারী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য এজহারুল ইসলাম, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মেঃ ফেমাজ সহ বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;