
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম (৭৮) বুধবার রাতে উপজেলার চাঁনপুর গ্রামের বাড়ীতে বাধর্ক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সকাল ১০টায় মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় আড়াইগঞ্জ হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবওে দাফন করেছেন।মৃত্যুকালে মরহুম স্ত্রী চার সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।এ মরহুম একজন সমাজ সেবক দানবীর ও শিক্ষানুরাগি ছিলেন। তিনি গোয়ালবাথান গ্রামে মায়ের নামে বেগম সুফিয়া মডেল হাইস্কুল নামের একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ¯’াপন করেন। এ ছাড়াও তিনি উপজেলার বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ প্রদানসহ সমাজ সেবামুল কাজে সুনাম অর্জন করেছিলেন।
খন্দকার আব্দুস সালামের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান,উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মাদ হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহমেদ শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছেন।
projonmo21.com Popular bangla online newsportal