নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রোববার বিকেলে কেন্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া আবু চান সরকার (৬০) এর প্রতিবন্ধি শিশুর দায়িত্ব ব্যবসায়ি বায়োজিত এর পরিবার।
মৃত আবু চান সরকার সিরাজগঞ্জের বেলবুচি থানার খিদ্রমাটিয়া গ্রামের বাসিন্দা। মৃত আবু চান সরকার ২৬শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ কেন্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।সংসারের একমাত্র উর্পাজনক্ষম ব্যাক্তি কে হারিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছিলো মৃত আবুচান সরকারের রেখে যাওয়া প্রতিবন্ধি ৬ সদস্যের পরিবার। মৃত আবু চান সরকারের স্ত্রী রেহানা বেগম(৪৫) মানসিক ও শ্রবন প্রতিবন্ধী ১ম মেয়ে আমেনা (২৩) মানসিক ভারসাম্যহীন ২য় মেয়ে বন্যা (২০) তিনি ও মানসিক ভারসাম্যহীন ৩য় মেয়ে সুমা(১৮) দৃষ্টি প্রতিবন্ধী এক মাত্র ছেলে শুভ (১৫) শারীরিক প্রতিবন্ধী করতেন স্পিনিং মিলে চাকরি পেটে পাথর হওয়ায় তিনি ও এখন শয্যাশায়ী এলাকাবাসী ও স্পিনিং মিলের শ্রমিকদের সহযোগিতায় চলছে চিকিৎসা। ছোট মেয়ে মিম (৯) চর্ম রোগে আক্রান্ত। পরিবার টির দুঃখ দুর্দশা দেখে মৌচাক এলাকার ব্যবসায়ী শরীফ সরকারের সহযোগিতায় ছোট মেয়ে মিমের দায়িত্ব নিলেন পল্লিবিদ্যুৎ এলাকার ব্যবসায়ী বায়োজিতের পরিবার।মিমের লেখা পড়ার জন্য ভর্তি করানো হয়েছে মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলমের মহিলা মাদ্রাসায়।
ব্যবসায়ী শরিফ সরকার জানান, হানিফ স্পিনিকের কর্মকর্তা আমির সাহেবের মাধ্যমে আমি বিষয়টি অবগত হয়ে দানবীর বায়োজিত এর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে তিনি মিমের দায়িত্ব নেন।তিনি আরো জানান পরিবারটির অন্য প্রতিবন্ধীদের দায়িত্ব আমার একার পক্ষে নেওয়া সম্ভব না সমাজের বিত্তবান দের সহযোগিতা কামনা করছি।
projonmo21.com Popular bangla online newsportal