নিজস্ব প্রতিবেদক:
তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও টাস্কফোর্স কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সভাকক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে, দৈনিক যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীমের সভাপতিত্বে ও দিশারী ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মুজিবুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যক্ষা নিরোধ সমিতির প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ সহ প্রমূখ এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ প্রশাসনিক কর্মকর্তারা । উক্ত মতবিনিময় সভায় তামাক জাতিয় পন্য বর্জন ও প্রতিহত করার বিষয়ে আলোচনা করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal