হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া ।সাথে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি ,কমেছে তাপমাত্রাও।
শনিবার বেলা ১২ টা দেখা মেলেনি সূর্যের । জলঢাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে ।
শুক্রবার সন্ধ্যার পর থেকে জলঢাকায ঘন কুয়াশা পড়ছে। বাড়ছে শীতের অনুভূতি।
ভোরবেলা সকল ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে । বইছে শীতল বাতাস। আর এতেই বেড়ে গেছে মৌসুমী শীতের কাপড় বিক্রি। শিশুদের জন্য গরম কাপড় কিনতে অভিভাবকরা ভীর করছেন
ফুটপাত সহ মার্কটের দোকানে ।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বলেন এখন প্রতিনিয়ত তাপমাত্রা কমে শীত বাড়বে।
জলঢাকা বাজারের ডালিয়া সড়ক এলাকার বাসিন্দা শাম্মী আক্তার বলেন আজ বেশ কুয়াশা পড়েছে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। শীত চলে এসেছে। বেলা ১২ টা পর্যন্ত সূর্য ওঠেনি।
কৈমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাবরোল হাজিপাড়া গ্রামের মুজিবর রহমান বলেন, গ্রামে বেশী শীত। বিকেল থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত কুয়াশা থাকছে। শীত ও বাতাসের কারণে মাঠে কাজ করতে কিছুটা হল কষ্ট হচ্ছে। এবার মনে হচ্ছে শীত বেশীই পড়বে।
projonmo21.com Popular bangla online newsportal