সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে কতৃপক্ষ

কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে কতৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মাটিকাটা রেললাইন বাজার এলাকায় রবিবার সকালে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ ।

রেলওয়ের জয়দেবপুর শাখার সিনিয়র প্রকৌশলী র্কমর্কতা জুয়েল মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের সিনিয়র  এ্যাসিষ্টেন্ট ইঞ্জিনিয়ার রুবিনা আক্তার,জয়দেব রেলওয়ে পুলির উপ পরির্দশক সেতাফুর রহমান সহ রেলওয়ের অন্যন্য কর্মর্কতারা ও প্রশাসনিক র্কমর্কতা বৃন্দ ।

 

রেলওয়ে সূত্র জানায় মাটিকাটা রেললাইন সরকার বাড়ি বাজার থেকে মৌচাক রেলস্টেশনের রেলব্রীজ পর্যন্ত রেললাইনের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান পাট ও বসতঘর সহ প্রায় ৭০০ শতাধিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কতৃপক্ষ ।রবিবার সকাল ৮ থেকে শুরু হয় এ উচ্ছেদ অভিযান চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।

জয়দেবপুর রেলওয়ে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া জানান, কিছু প্রভাবশালী মহল রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা করে ব্যবসা-বাণিজ্য ও বাসা ভাড়া দিয়ে আসছে। রেল লাইনের দু’পাশ অবৈধ স্থাপনা থাকায় রেলের লাইনের যন্ত্রপাতি চুরি ও ছিনতাই ও মাদক ব্যবসায়ীর আখড়া হয়ে উঠছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে আজ সকাল থেকেই উচ্ছেদ অভিযান চলছে। তবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।এছাড়া রেললাইনের দুই পাশে কোন প্রকার অবৈধ স্থাপনা গড়তে দেয়া যাবেনা সেদিকে নিয়মিত খেয়াল রাখবে রেলওয়ে কতৃপক্ষ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!