নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় সড়ক দূর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত।
শনিবার দুপরে জলঢাকা-রংপুর সড়কের পেট্রোল পাম্পের সোবানের মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
জানাযায় নিহত তানজিম হাসান তুহিন (৩২) মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মানিকের ভাতিজা ও পশ্চিম শিমুলবাড়ী এলাকার বাসিন্দা ও উপজেলার মীরগঞ্জ বাজারের প্রথম ওয়ালটন শো-রুম ও তুহিন ইলেকট্রনিক্স এর মালিক গেলাম আযমের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নিহত তুহিন তার স্ত্রী’কে পরীক্ষা হলে রেখে, তেলপাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে ফেরার সময় রাস্তার একদিকে অটোভ্যান আর অন্যদিকে ট্রাক, মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়ার সময় (ঢাকা মেট্রো -ট ১৫-৯০১৪) ট্রাকের ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
তাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করি এবং ট্রাকটিকে আটক করা হয়েছে। এবং পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরি্ারের কাছে হস্তান্তর করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal