সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে দশ কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার 

কালিয়াকৈরে দশ কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা পাশাগেইট এলাকায় বুধবার সকালে সরকারী বনের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী ও বন বিভাগের র্কমর্কতারা ।এসময় অভিযান চালিয়ে বনের গাছকেটে তৈরি হওয়া প্রায় দের শতাধিক আধা পাকা টিনসেট উচ্ছেদ করে প্রায় ৬ একর বনের জমি উদ্ধার করা হয় ।যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা ।

উপজেলা নির্বাহী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহামেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সহকারী বন রক্ষক রেজাউল করিম,সহকারী বন রক্ষক শ্রীপুর মো: আরেফিন,শ্রীপুর রেঞ্জ র্কমর্কতা মুখলেছুর রহমান,চন্দ্রা রেঞ্জ র্কমর্কতা মনিরুল করিম, যৌথ বাহিনী ,পুলিশ,ও আনসার সহ বন বিভাগের অন্যান্য র্কমর্কতারা ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট এর পর কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন উপজেলার পূর্বচান্দরা বোডমিল,পাষাগেইট,রেললাইন বাজার,সরকারবাড়ী বাজার ,মাটিকাটা ছাপড়া মসজিদ,কালামপুর,বক্তারপুর,বিশ্বাসপাড়া,মন্ডলপাড়া, মোল্লাপাড়া সহ এসব এলাকায় সরকারি বনের জমি দখল করে ও বনের গাছ কেটে প্রায় তিন হাজার আধাপাকা,টিনসেট, ইটের নতুর ঘর তৈরি করে অসাধু বন খেকুরা ।এদিকে

দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা বন বিভাগের এই সম্পত্তি ফেরত আনতে এক সপ্তাহ আগে দখলদারদের মৌখিক ও লিখিত নোটিশ দেয়া হয়েছিলো । তবে দখলকারীরা কোনোভাবেই জমি ছাড়তে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত প্রশাসনের সহায়তায় বন বিভাগ অভিযানের মাধ্যমে উপজেলার মুন্সিরটেক এলাকায় বনভূমি পুনরুদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী ও বন বিভাগ।

 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদ বলেন, বন বিভাগের সংরক্ষিত জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। এই জমিগুলোতে গাছ নিধনসহ নানা ধরনের অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। বন বিভাগ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে,  কিন্তু দখলদার প্রতিহত করা সম্ভব হয়নি। তাই আমরা যৌথ বাহিনীর মাধ্যমে এই অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান আমরা আরো চালিয়ে যাব। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যেকোনো পরিস্সংথিতিতে রক্ষিত বনাঞ্চল রক্ষা করা হবে।

 

সহকারী বন সংরক্ষক রেজাউল আলম বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করতে, তবে দখলদারদের প্রভাব অনেক সময় আমাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। আজকের অভিযানের মাধ্যমে আমরা দেখিয়েছি প্রশাসনের সহায়তায় দখলকারীদের বিরুদ্ধে সফলতা পাওয়া সম্ভব। ভবিষ্যতে যাতে বনাঞ্চলগুলো আবারও অবৈধ দখলের শিকার না হয় সে জন্য নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!