নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে সফিপুর বাজার ব্যবসায়ীবৃন্দ। শুক্রবার সকালে উপজেলার সফিপুর বাজার রোডে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন,“বিগত সরকারের আমলে সাইজুদ্দিন আহম্মেদের নামে মিথ্যা মামলা দেয়া হয় এবং এই সম্পত্তি গুলো জোরপূর্বক দখল করে নেয়া হয় এবং তার নামে মিথ্যা সংবাদ প্রচার করা হয় আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোতালেব মিয়া, সফিপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক,হাজী আব্দুল আজিজ, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা, ফজলুর রহমান বাজার সমিতির সদস্য,আউল মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন,শাহআলম,সফিকুল ইসলম প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal