সর্বশেষ :
;
Home / সারাদেশ / প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানকৃত ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানকৃত ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানকৃত ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানকৃত ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাকুড়িয়া গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বরাদ্দকৃত ঘর গরিব দুখি মানুষের মাঝে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি ও আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। ধানখোলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন ও ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ স্হানীয় দালালের নামে অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী খোকন মন্ডল বলেছেন তিন শতক জমিতে ঘর করে দেবে বলে ৬০ হাজার টাকা চুক্তি করেছি আমি গত এক মাস আগে নগদ ৫০ হাজার টাকা চেয়ারম্যান আঃ রাজ্জাক কে দিয়েছি এবং ১০ হাজার টাকা ঘর দেওয়ার পরে দেবো বলেছি।

ভুক্তভোগী খোকন মন্ডল

 

ভুক্তভোগী সুফল মন্ডল বলেছেন আমাকে ঘর দেওয়ার কথা ছিল আমার বাড়ির সামনে কিন্তু আমার বাড়ির পাশের ঘরটা আমাকে দিয়েছে এই ঘরের অর্ধেক জমি আমার নিজের জমা জমি আর অর্ধেক খাস এবং আমার ঘর করে দেওয়া বাবদ মেম্বার আনোয়ার হোসেন আমার কাছে থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়েছে। এবং আমাদের সাথে কথা বলতে গিয়ে সুফলের স্ত্রী জানান আমরা খৃষ্টান আমরা মুখ খুললে সমস্যা আছে আমাদের নিরাপত্তা দেবে কে? আমার ৩ টি মেয়ে আছে রাতে সমস্যা হলে আপনারা ঠেকাতে পারবেন। আবার যদি টাকার কথা বলি তাহলে আমাদের ঘর দেবে না।

আরেক ভুক্তভোগী সুফল মন্ডল

 

নাম বলতে অনিচ্ছুক কয়েক জন গ্রাম বাসী জানান যতগুলো সরকারি ঘর দিয়েছে সবার থেকে ৫০/৬০হাজার করে টাকা নিয়েছে মেম্বার আনোয়ার। খোকন ও সুফল জানান যে যত বেশী টাকা দেয় তার ঘর আগে হয়। এ ব্যাপারে চেয়ারম্যান আঃ রাজ্জাক ও মেম্বার আনোয়ার হোসেন কে মুঠো ফোনে জিজ্ঞাসা করা হলে তারা টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

 

এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন এই ব্যাপারে আমি অবগত নই ,সত্যতা থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে গাংনী উপজেলা এসিল্যান্ড কে ফোন দিলে ফোন রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;