দিনাজপুর প্রতিনিধি:
ভারতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করে লোকশান হওয়ায় আড়াই মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুটি ভারতীয় আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
ব্যাবসায়ীরা জানান, তুলানামূলক ভারতে দাম কম হওয়ায় আলু আমদানি অব্যহত ছিল। হঠাৎ করে গেল জুলাই মাসে ভারতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করে লোকশান গুনতে হয়। এতে ৮ জুলাই থেকে বন্ধ করে দেয় আমদানি। দীর্ঘ আড়াইমাস পর ভারত অভ্যন্তরে দাম কমায় এবং আমদানিতে ১৫ শতাংশ শুল্কায়ন থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করায় তারা আবারও আমদানি শুরু করেছেন। এতে দেশের বাজারে একদিকে যেমন আলুর দাম কমে আসবে। অন্যদিকে সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে। আর আমদানিকৃত এসব আলু ৪৫ টায় ক্রেতা সাধারণ কিনতে পারবে ।
আমদানিকারক মো. কুদুব উদ্দিন জানান, ১৮০ মার্কিন ডলারে ভারতের কুচবিহার রাজ্য থেকে কার্ডিনাল জাতের আলু আমদানি করছেন। প্রতিকেজি আলু আমদানিতে খরচ পড়ছে ৪০-৪১ টাকা। এদিকে আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের ১৬ টি আমদানিকারক প্রতিষ্ঠন ২২ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal