সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ছাত্রকে কুপিয়ে আহত করে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা

কালিয়াকৈরে ছাত্রকে কুপিয়ে আহত করে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় সোমবার রাত আটটার দিকে কুপিয়ে জখম করে দশতলা ভবনের ছাদ ফেলে সাব্বির আহমেদ (১৭) এক ছাত্রকে হত্যা করেছে তার বন্ধুরা।
নিহত ওই ছাত্র হলেন উপজেলার সফিপুর আহমদ নগর চৌরাস্তা এলাকার মৃত লিটন মিয়ার ছেলে।সে এবার আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় সোমবার রাতে সাড়ে সাতটার দিকে সফিপুর বাজার বালুর মাঠ এলাকায় একটি দশতলা ভবনের ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেলেন এসময় মুরি ভাজা খাবার জন্য আয়োজন করতে বললে ।এক বন্ধু রিফাত মুরি চানাচুর আয়োজন করতে নিচে যায় ।এর কিছুক্ষণ পর ছাদ থেকে সাব্বির আহমেদ লাশ পড়তে থেকে স্থানীয় এগিয়ে আসে।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ও একটি হাতের আঙ্গুল কাটা।এ ঘটনায় হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কাটা আঙ্গুল ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন ঘটনাস্থলে থেকে হত্যাকান্ডের কাজে ব্যবহৃত আলামত সংগ্রহ করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;