সর্বশেষ :
;
Home / সারাদেশ / বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ইলিমের কবর জিয়ারত করলেন ছাত্রদলের নেতার্কমীরা 

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ইলিমের কবর জিয়ারত করলেন ছাত্রদলের নেতার্কমীরা 

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত এর র্কমসূচি দেয় জাতীয়তাবাদী ছাত্র দল ।কেন্দ্রীয় ছাত্র দলের র্কমসূচীর অংশ হিসেবে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কালিযাকৈরে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইলিম হোসেন সিকদারের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন গাজীপুর জেলা,উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতার্কমীরা ।এসময় উপজেলার সফিপুর রাখালিয়া চালা এলাকার পারিবারিক কবরস্থানে শায়িত শহীদ ইলিম হোসেন সিকদারের কবর জিয়ারত ও মোনাজাত করেন দলের নেতার্কমীরা ।পরে নিহতের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন নেতার্কমীরা ।এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাসম্মদ মনির বাবু,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সবুজ আহমেদ,পৌর ছাত্র দলের যুগ্ন আহব্বায়ক ইউসুফ খান মারুফ,পৌর ছাত্র দলের যুগ্ন আহব্বায়ক আমিনুল ইসলাম জুয়েল,কাউছার আহাম্মেদ,সজিব সরদার,হাসানাত আব্দুল্লাহ প্রমুখ ।

উল্লেখ্য গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলা কালে উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে আনসারদের গুলিতে গুলবিদ্ধ হন ইলিম সিকদার ।পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করে

ন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;