সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন গ্রামবাসীর

কালীগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন গ্রামবাসীর

 

কালীগঞ্জ (গাজীপুর)  প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে মাদককে না বলি,মাদকমুক্ত সমাজ গড়ি- এ স্লোগানে মাদক বিরোধী মানববন্ধন করেছেন গ্রামবাসী। বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড দুর্বাটি মোড়ে গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

একটি মাদক মুক্ত নিরাপদ পরিবার, সমাজ ও দেশ গড়তে সকলের সহযোগিতার প্রত্যয় নিয়ে পথচলার জন্য এ মানববন্ধন করছেন বলে জানান ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, শিক্ষক সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনিসুর রহমান, পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক কাউছার আহমেদ কাজলসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!