নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে কারখানার সামনে চাকরী নিতে এসে কারখানায় হামলা চালিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরী প্রত্যাশীরা ।
সোমবার সকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকার ইন্টারস্টফ এ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনাঘটে ।এসময় কারখানায় চাকরী নিতে আসা ২৫০/৩০০ জন মহিলা ও পুরুষ শ্রমিক নিয়োগ বন্ধ দেখে বাহির থেকে ইট পাটকেল ছুড়ে কারখানার গেইট ও জানালার গ্লাস ভাংচুর করে ।এসময় কারখানার কয়েকজন শ্রমিক ইটের আঘাতে আহত হয় ।এক র্পযায়ে চাকরী প্রত্যাশীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে পড়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে ।
কারখানা , ও শিল্প পুলিশ সূত্র জানায় সোমবার সকাল ৮ টার দিকে ২৫০/৩০০ লোক চাকরীর জন্য কারখানার গেইটের সামনে জরো হতে থাকে ।এসময় কারখানার কতৃপক্ষের মাধ্যমে জানানো হয় আপাতত কারখানায় শ্রমিক নিয়োগ বন্ধ আছে ।পরবর্তিতে শ্রমিক নিয়োগ হলে জানানো হবে ।এসময় চাকরী প্রত্যাসীদের সাথে কিছু বহিরাগতরা মিলে হটাৎ কারখানা লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে ।এসময় কারখানার এইচ আর ডি সিনিয়র র্কমর্কতা শহিদুল ইসলাম সহ প্রায় ৭ জন আহত হয় ।পরে আহতদের উদ্ধার কারখানার ভিতর মেডিকেল ক্যাম্প ও সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয় ।এসময় চাকরী প্রত্যাশীরা মহাসড়ক অবরোধ করে হ্যান্ডমাইকে হুমকি দিতে থাকে ।পরে বিষয়টি পুলিশকে জানালে সেনাবাহিনী ও গাজীপুর শিল্প পুলিশ -২ কালিয়াকৈর জোন এসে চাকরী প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে ।
ইন্টারস্টফ এ্যাপারেলস এর এডমিন ম্যানেজার মনির হোসেন বলেন সকালে প্রায় ৩০০ শতাধিত লোক চাকরী নিতে আসে ।তাদেও কে বলা হয় আপাতত শ্রমিক নিয়োগ বন্ধ আছে । কিন্তু তারা মানতে নারাজ হটাৎ করেই তাদের সাথে কিছু বহিরাগত লোকজন কারখানার ভিতর ইট পাটকেল ছুড়ে ।এতে আমাদেও কয়েকজন আহত হয় ।
গাজীপুর শিল্প পুলিশ কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন কিছু শ্রমিক চাকরী নিতে এসে কারখানায় হামলা করে ।মহসড়ক অবরোধ করে ।পরে আমরা খবর পয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি
projonmo21.com Popular bangla online newsportal