সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ আগষ্ট) বিকেলে সালথা মডেল মসজিদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারি আজিজুর রহমান মজনু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সালথা উপজেলা শাখার সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকি (নসরু মিয়া)।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মো. মুকুল হোসাইন, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলিমুজ্জামান শরীফ, মাঝাররদিয়া ইউনিয়নের সভাপতি মো. ওয়ালীউজ্জামান, ভাওয়াল ইউনিয়নের সেক্রেটারি ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ফরিদ আহমদ, যদুনন্দি ইউনিয়নের সেক্রেটারি কবির আহমেদ, বল্লভদী ইউনিয়নের সেক্রেটারি মাও. মিকাইল হোসাইন প্রমূখ।

এসময় সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম।

 

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. আবুল ফজল মুরাদ জামায়াতের কার্যাবলি নিয়ে বিস্তর আলোচনা করেন এবং বিগত সরকার কিভাবে তাদের খারাপ ভাবে প্রচার করে মানুষের মাঝে যে ভুল ধারণা সৃষ্টি করতে চেয়েছেন তা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি সর্বসাধারণকে জামায়াত সম্পর্কে জেনে তাদের নিয়ে মন্তব্য করতে অনুরোধ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্ত চায় জামায়াতে ইসলামী। আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। জামায়াতে ইসলামী এদেশে ভেসে আসা সংগঠন নয়। এ সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন।’

 

তারা বলেন, ‘২০০৬ সাল থেকে এদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। এখন সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল। তাইতো সামনের প্রতিটা নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;