কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছোট ছেলে হাবিবুর রহমান ফয়সাল হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম রিমন হত্যায় থানায় ৭ জনের নামে অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী রুমা আক্তার। মঙ্গলবার সকালে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে আসামির আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী কালীগঞ্জ থানা গেটে অবস্থান করেন। অবিলম্বে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে নারী – পুরুষ বিক্ষোভ করতে থাকেন। তাদের দাবি, সন্ত্রাসী রিমন গণপিটুনিতে মারা গেছেন। যাদের নামে মামলা করা হয়েছে তারা এ হত্যাকান্ডের সাথে জড়িত না। পরে আসামির আত্মীয় স্বজনরা ওসি মাহাতাব উদ্দিনের সাথে থানায় গিয়ে সাক্ষাৎ করেন।
ইরান মেম্বার জানান, রিমন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে বিভিন্ন সময়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। ওসিকে জানিয়ে এসেছি যাদের নামে মামলা হয়েছে তারা নির্দোষ।
নিহতের স্ত্রী রুমা আক্তার বলেন, পূর্ব শক্রতার জেরে রোববার বিকেলে খঞ্জনা এলাকায় অটোরিকশা গতিরোধ করে রিমনকে নামিয়ে হাত পা বেঁধে দেশীয় অস্ত্রে কুপিয়ে হত্যা শেষে অটোরিকশা দিয়ে পাশ্ববর্তী কুমারটেক এলাকায় ফেলে রাখে আসামিদ্বয়।
ওসি মাহাতাব উদ্দিন জানান, নিহত রিমনের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। উভয় পক্ষের সাথে কথা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal