জাহাঙ্গীর আলম সবুজঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা ২০২২ সালের জাতীয় শিক্ষা পদক
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তাকে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক-২০২২ উদযাপন কমিটি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।
জানা যায়, পারভেজ সাজ্জাদ রাজা ১৯৯৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গাংনী উপজেলার চিৎলা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ২০১০সালে মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম,সততা,যোগ্যতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক,শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে।এবং তিনি গাংনী উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি।
তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।
পারভেজ সাজ্জাদ রাজা ১৯৬৯ সালে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম গোলাম সরোয়ার(সাবেক চেয়ারম্যান), মায়ের নাম শামীমা সুলতানা।ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে সন্তানের জনক।
projonmo21.com Popular bangla online newsportal