নিজস্ব প্রতিবেদক:
বিগত আওয়ামীলীগ ও শেখ হাসিনার সরকারের আমলে গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন স্থানে বুধবার বিকালে অবস্থান র্কমসূচী ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌর বিএনপি ,উপজেলা ও পৌর যুবদলের নেতার্কমীরা । কালিয়াকৈর বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়েরর সামনে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামানের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ। অপরদিকে চন্দ্রা এলাকায় পৌর যুবদলের সহ সাধারন সম্পাদক নাছির উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক দেলোয়ার হোসেন, দেওয়ান ইকবাল হোসেন রিপন,শাহিনুর রহমান ,রিয়াজুল আলম রিয়াজ,রাজু আহম্মেদ প্রমূখ ।্অপরদিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাইজুদ্দিনের নেতৃত্বে অবস্থান র্কমসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।এসময়
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে,এখন আওয়ামী লীগের কুচক্রী ও সন্ত্রাসী বাহিনী দেশকে অস্তিতিশীল করার জন্য গুম,খুন,লুটতরাজ সহ সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা এবং তাদের বাড়িঘর, উপাসনালয়ে হামলা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। বক্তারা আরো বলেন, আমরা জাতীয়তাবাদী শক্তি স্বৈরাচারী আওয়ামীলীগ ও শেখ হাসিনার সরকারের অপকর্মের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাই এবং বিএনপি ও অঙ্গ দল রাজপথে থেকে আওয়ামীলীগের এ ধরনের নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
projonmo21.com Popular bangla online newsportal