জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নিজস্ব কার্যালয়ে এ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি তারিকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক।
জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব জামান সোহাগের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হজেলা পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল হক মিলন, জেলা প্রজন্মলীগের সহ-সভাপতি মোঃ মিনারুল ইসলাম মিনার, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, সাদ্দাম হোসেন সহ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal