নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় রবিবার সকালে মিনি বাসের ধাক্কায় জিহান ফরহাদ(৪৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ।
নিহত ব্যক্তি হলেন গাজীপুর মহানগরীর বাসন থানাধীন সামান্তাপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় সকাল সাড়ে আটটার দিকে জিহান ফরহাদ তার ব্যক্তিগত মোটরসাইকেল(ঢাকা মেট্রো হ-২৬-৭৫৭৪) নিয়ে বাসন এলাকা থেকে র্মিজাপুর যাচ্ছিলেন।এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় আসলে পিছনে থেকে টাঙ্গাইল গামী (ঢাকা জ-১১-০২২৮) মিনিবাস ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে যায় ।পরে ঘটনাস্থলে থেকে ওই ব্যক্তিকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করেন । খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করেন ।এ ঘটনায় ঘাতক মিনিবাসকে আটক করা গেলেও চালক পালিয়ে যান ।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন বলেন নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তাশন্তর করা হয়েছে ।মিনিবাস আটক রয়েছে ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।
projonmo21.com Popular bangla online newsportal