আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ এমপি। ১২ জুলাই শুক্রবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, প্রতিটি ইউনিয়ন পরিষদে ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিন,নদী ভাঙন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ২৫ কেজি করে চাউল ও বঙ্গমাতা বঙ্গবন্ধু ফুটবল গোল্ড কাপ খেলার শুভ উদ্বোধন,১০০টি বিদ্যালয়ে ফুটবল উপহার দেন এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক,অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন,আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুর রহমান শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,জিয়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন, বাবুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছিদ্দিকুর রহমান, ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইদ্রিস আলী, চকমিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন প্রমুখ। এছাড়াও দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal